LATEST
বরিশালে আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল Russia fires cruise missile into Poland during British troop drills All Blacks v England: Where the Twickenham test will be won – Analysis Sex and menopause: Morgan Penn on changes to women’s libido – The Little Things ৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির ভিসা সেন্টারে আবেদন না করার আহ্বান Don’t tell me not to bark! I’m just fulfilling my destiny
Technology

‘৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

‘৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

ঢাকা: আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, স্পারসোর মাধ্যমে সরকার এরই মধ্যে এ কাজে হাত দিয়েছে এবং বাংলাদেশি বিজ্ঞানীরাই এই স্যাটেলাইট তৈরি করছেন। তিনি বলেন, ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের সংকট দূর করতে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় এসব উদ্ভাবনের বাস্তব প্রয়োগের ওপরও গুরুত্ব দেন তিনি।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৭৪টি দলের ২৯৬ জন অংশগ্রহণকারী চারটি বিভাগে অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট— এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

The post ‘৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Technology

View all

Latest news