৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন যে যুবক

৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন যে যুবক

সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে দাঁতের সংখ্যা থাকে ৩২টি। তবে এর চেয়ে ১০টি বেশি দাঁত নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মালয়েশিয়ার এক ব্যক্তি।

মালয়েশিয়ার ৩৩ বছর বয়সী প্রথাব মুনিয়ান্ডির মুখে বর্তমানে মোট দাঁতের সংখ্যা ৪২টি। অতিরিক্ত দাঁতের কারণেই তিনি বিশ্বের সবচেয়ে বেশি দাঁতের অধিকারী ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছেন।

প্রথাব জানান, পারিবারিক এক অনুষ্ঠানে প্রথম তিনি বিষয়টি টের পান। ২০২১ সালে পরিবারের সঙ্গে চা পান করার সময় তিনি অনুভব করেন যে তার মুখে অতিরিক্ত কিছু দাঁত গজাচ্ছে। পরে পরিবারের সদস্যরা দাঁত গুনে দেখেন, তখন তার দাঁতের সংখ্যা ছিল ৩৮টি।

এরপর ডেন্টাল এক্স-রে পরীক্ষায় জানা যায়, আরও চারটি দাঁত ওঠার বাকি রয়েছে। শেষ পর্যন্ত ২০২৩ সালে তার মোট দাঁতের সংখ্যা দাঁড়ায় ৪২টিতে।

প্রথাব জানান, তার বেশিরভাগ দাঁতই স্বাভাবিকভাবে সোজা হয়ে বেড়ে উঠেছে এবং এতে তার কোনো শারীরিক সমস্যা হয়নি। প্রথম দেখায় অধিকাংশ মানুষ তার অতিরিক্ত দাঁতের বিষয়টি বুঝতে পারে না। তবে তিনি নিজে বিষয়টি বললে অনেকেই অবাক হয়ে যান এবং অনেকে বিশ্বাসও করতে চান না যে তার মুখে স্বাভাবিক মানুষের চেয়ে ১০টি বেশি দাঁত রয়েছে।

অতিরিক্ত দাঁত থাকা সত্ত্বেও তার স্বাস্থ্যের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলেও জানান তিনি। দাঁতের যত্নে তিনি বেশ সচেতন—প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করেন এবং নিয়মিত ফ্লস ব্যবহার করেন।

ইরান ইস্যুতে কিছুটা সুর নরম ট্রাম্পের, তবে…

এর আগে ৪১টি দাঁত নিয়ে রেকর্ড গড়েছিলেন কানাডার ইভানো মেলোন। প্রথাব মুনিয়ান্ডির ৪২টি দাঁত এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বোচ্চ দাঁতের নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড