জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৪
১. অ্যাসিটাইল Co–A তে নিট উৎপাদন—
i. 2 অণু CO2 ii. 4 অণু ATP
iii. 6 অণু ATP
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি —
i. একটি সরল প্রক্রিয়া ii. একটি জটিল প্রক্রিয়া
iii. একটি দীর্ঘ প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. কোনটির প্রভাবে পত্ররন্ধ উন্মুক্ত হয়?
ক. বায়ু খ. পানি
গ. সূর্যালোক ঘ. তাপমাত্রা
৪. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি?
ক. শ্বসন খ. প্রস্বেদন
গ. সালোকসংশ্লেষণ ঘ. অভিস্রবণ
৫. একটি উদ্ভিদে শ্বসনের হার কোথায় বেশি?
ক. মূল ও কাণ্ডের অগ্রভাগে খ. পাতার নিম্নপৃষ্ঠে
গ. ভ্রুণে ঘ. মূলের শেষভাগে
৬. বায়ুতে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
ক. O2 খ. CO2
গ. C4 ঘ. ATP
৭. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৮. গ্লাইকোলাইসিস ধাপটি কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৯. কোনটি সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস?
ক. পানি খ. ক্লোরোফিল
গ. সূর্যের আলো ঘ. কার্বন ডাই–অক্সাইড
১০. কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?
ক. গ্লুকোজ খ. রাইবুলোজ
গ. অ্যাসিটাইল কো-এ ঘ. পাইরুভিক অ্যাসিড
১১. ক্রেবস চক্রের সব বিক্রিয়া কোথায় ঘটে?
ক. মাইটোকন্ড্রিয়ায় খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে ঘ. গ্লাইকোলাইসিসে
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. ক ১১. ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা




