প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানি প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের পাঠানো বার্তায় বলা হয়, একই অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিনদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্যও সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হবে।
এদের মধ্যে রয়েছেন খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।





