গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মার্চের শুরুর দিকে ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে তিনি কুর্দি বাহিনীকে সমর্থন দেবেন। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) কুর্দিদের অস্ত্র দিচ্ছে।
তবে ট্রাম্প পরে নিজের অবস্থান থেকে সরে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, কুর্দিরা এই লড়াইয়ে জড়িয়ে পড়ুক, তা তিনি চান না। ট্রাম্পের ভাষায়, ‘তাঁরা (যুদ্ধে) যেতে আগ্রহী। কিন্তু আমি তাদের বলেছি, আমি তা চাই না।’




