হজের খরচ কমাতে বিমান ভাড়া কমালো সরকার: সংসদে ধর্মমন্ত্রী – DesheBideshe

হজের খরচ কমাতে বিমান ভাড়া কমালো সরকার: সংসদে ধর্মমন্ত্রী – DesheBideshe


হজের খরচ কমাতে বিমান ভাড়া কমালো সরকার: সংসদে ধর্মমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ২২ এপ্রিল – পবিত্র হজ পালনের ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বুধবার জাতীয় সংসদে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। ধর্মমন্ত্রী সংসদে জানান যে ২০২৫ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা।

বর্তমানে এই ব্যয় কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান যে হজের সৌদি আরব অংশের নির্ধারিত কিছু ব্যয় কমানো কঠিন হলেও হজযাত্রীদের আবাসন খরচ কমাতে সরকার সচেষ্ট রয়েছে। বিশেষ করে মক্কা ও মদিনায় হোটেল ও বাড়ি ভাড়া সাশ্রয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে হজযাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে হজের ব্যয় আরও কমানোর পরিকল্পনা সরকারের রয়েছে। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬