বৃষ্টির ফোঁটায় নিজেকে সিক্ত করতে ভুললেন না ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির সঙ্গে মেতে উঠলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেয়া পরীর এই বৃষ্টিতে ভেজা এলোমেলো নাচের ভিডিও শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, লাল পোশাকে খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা গায়ে মেখে নিচ্ছেন তিনি। কখনও গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনও বৃষ্টির শব্দের সঙ্গে নিজেকে পুরোপুরি মিলিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী।
আরও পড়ুনঃ
বিয়ের আগেই সন্তান, সম্পর্কের কঠিন সময় নিয়ে মুখ খুললেন রেমো-লিজেল
ভিডিওটির আবহসংগীত আর পরীমনির স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। সিক্ত চুল আর স্বাভাবিক ভঙ্গিতে তার উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং নিচে জমা পড়ে অসংখ্য মন্তব্য।




