বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

জ্বালানি সংকট কমানো এবং উচ্চ সুদের হার হ্রাস করে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার(২৯ এপ্রিল) রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় দেশের তৈরি পোশাক, নিটওয়্যার ও বস্ত্র খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি বিষয়ক চারদিনব্যাপী বিকে এমইএ মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে। আয়োজকদের তথ্যমতে, মেলায় ২৮টি দেশের প্রায় ৯০০ প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং ১২০০টি স্টলে টেক্সটাইল ও গার্মেন্টস খাতের সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং শিল্পখাতকে আরও গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই মেলা দেশের পোশাক ও বস্ত্র খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।