জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯টি মহিলা আসনের নির্বাচিত প্রার্থীদের গেজেট বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৯ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী সরে না দাঁড়ানোয় বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। তালিকা অনুযায়ী, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন।
এদিকে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও গ্রহণ করেছে ইসি। নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ের মধ্যে এ সংক্রান্ত রিট পিটিশনের নিষ্পত্তি করা হবে।
আগামী ১২ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও মোট প্রার্থীর সংখ্যা ৫০ জনের কম হওয়ায় ভোটের প্রয়োজন পড়ছে না। ফলে বিধি অনুযায়ী প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করা হবে।
এর আগে, গত ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।





