শয়তান প্রথমে অন্যায় কাজকে খুব আকর্ষণীয় করে দেখায়, কিন্তু যখনই মানুষ বিপদে পড়ে বা আল্লাহর নূর প্রকাশিত হয়, সে দায় এড়িয়ে পালিয়ে যায়।
-
উচ্চারণ: ওয়া কালা ইন্নি বারিউম মিনকুম।
-
অর্থ: (শয়তান শেষ মুহূর্তে বলে) নিশ্চয়ই আমি তোমাদের থেকে মুক্ত। (সুরা আনফাল, আয়াত: ৪৮)
শয়তানের এই অদৃশ্য আক্রমণ থেকে বাঁচতে হলে নিরন্তর জিকির (স্মরণ), ইবাদত এবং সচেতনতা প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন এবং সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল রাখুন। আমিন।
-
সাধারণ পাঠকদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। বিশুদ্ধ উচ্চারণের জন্য মূল আরবি আয়াতের সাহায্য নেওয়া বাঞ্ছনীয়।




