প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মহাসড়কে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তীর অনুষ্ঠান থাকায় সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্যবর্ধনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়মিত কার্যক্রমের অংশ। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়। এর আগেও এ ধরনের অভিযান চালানো হয়েছে। ত্রিশালে নজরুলজয়ন্তী উপলক্ষে মহাসড়কে যানজট কমানো এবং শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।




