রাজশাহী আলোর পাঠশালায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে

রাজশাহী আলোর পাঠশালায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে

শিক্ষার্থীরাও তাদের মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করে। দশম শ্রেণির শিক্ষার্থী মোসা. জেসমিন খাতুন বলেন, আমার মা-ই আমার পৃথিবী। আমার বাবা নেই। মা আমার বাবা ও মা দুজনই। মা আমার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে মায়ের স্বপ্ন পূরণ করতে চাই।

অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, যখন শিক্ষার্থীরা নিজ হাতে মায়েদের পা ধুয়ে মুছে দেয় এবং ফুল দিয়ে বলে— ‘ মা, তোমাকে অনেক ভালোবাসি।’ এ সময় পুরো পরিবেশ আবেগ ও ভালোবাসায় ভরে ওঠে। বিশ্ব মা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে মায়ের প্রতি সম্মান, দায়িত্ববোধ ও কৃতজ্ঞতার চেতনা আরও গভীর করে তোলে। পরিশেষে বিশ্বের সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।