সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাযায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানাজা শেষে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় জানাজা শেষে শ্রদ্ধা জানান তিনি।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, পর্যায়ক্রমে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপ্যুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম। হুইপ এবং পরে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তার মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিজানুর রহমান সিনহার মৃত্যুতে একজন জনদরদী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পপতিকে হারালাম। তিনি সবসময় বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন।’





