শিক্ষা ও স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিয়ে আসন্ন ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি হাতে নিয়েছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্র্থায়নে। অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।





