যেদিন থেকে মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট

যেদিন থেকে মিলবে ঈদের বিশেষ ট্রেনের টিকিট

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

তবে ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকায় ২৮, ২৯ ও ৩০ মের কিছু টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করা হবে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হলে পরবর্তী দুই দিনের অর্থাৎ ২৯ ও ৩০ মের ট্রেন টিকিট ঈদের তারিখ ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে।

ফলে যাত্রীরা চাঁদ দেখার সিদ্ধান্তের পর নির্ধারিত সময়েই টিকিট সংগ্রহ করতে পারবেন।
এদিকে ঈদ শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরা সহজ করতে ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচিও নির্ধারণ করেছে রেলওয়ে।

পরিকল্পনা অনুযায়ী, ২১ মে বিক্রি হবে ৩১ মের টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে বিক্রি হবে ২ জুনের, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের ও ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

কারিনার পর হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত এবার এই গায়িকা

একজন সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না।
যাত্রীদের বাড়তি সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google