প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাত সদস্যবিশিষ্ট এই কমিটিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা স্থান পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই পুনর্গঠনের ফলে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন সংক্রান্ত আপিল আবেদন দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তির পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।
প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা, ২০২৫ এর উপ-অনুচ্ছেদ ৪ দশমিক ৪ অনুসারে কমিটি পুনর্গঠন করা হয়েছে। পূর্ববর্তী কমিটি বাতিল করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-
১. সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (সভাপতি)
২. আবু আব্দুল্লাহ এম ছালেহ, প্রেস সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় (সদস্য)
৩. মো. আব্দুস সবুর, সচিব, বাংলাদেশ প্রেস কাউন্সিল (সদস্য)
৪. আব্দুল হাই শিকদার, সম্পাদক, দৈনিক যুগান্তর (সদস্য)
৫. আকমল হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন (সদস্য)
৬. ইলিয়াস উদ্দিন খান, উপদেষ্টা সম্পাদক, দ্য ডেইলি টাইমস অব বাংলাদেশ (সদস্য)
৭. সৈয়দ আবদাল আহমদ, প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর (সদস্য-সচিব)
কমিটির কার্যপ্রণালীতে বলা হয়েছে, কোনো সিদ্ধান্তে সংশয় দেখা দিলে আপিল কমিটিতে আবেদন করা যাবে এবং আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।





