বিকাশ-এর উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

বিকাশ-এর উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর উদ্যোগে ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকে আধুনিকায়ন করা হলো।

উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বইপড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নিয়েছে বিকাশ। সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে।

সাত দশকের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই লাইব্রেরি আধুনিকায়নের ফলে অর্ধশত শিক্ষার্থী একসাথে বসে বই পড়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা সদস্য কার্ডের মাধ্যমে লাইব্রেরী থেকে বই নিয়ে বাড়িতেও পড়তে পারেন।

এই আধুনিকায়নের ফলে লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা আরও বেড়েছে এবং একই সাথে অবকাঠামোগত সংস্কার করা হয়েছে।

এছাড়াও, ইন্টারনেট সুবিধা সম্বলিত ও ‍উন্নত কনফিগারেশনের বেশ কয়েকটি ডেক্সটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা একসাথে বসে দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে সহজেই পড়ার সুযোগ পাবেন।

মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষ্যে আজ স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ স্মরণসভা আয়োজন করা হয়।

বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি

অনুষ্ঠানে বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ), স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা, প্রয়াত মাহফুজ সাদিকের সহধর্মিনী ড. মালিহা মোজাম্মিল ও তাঁর পরিবারবর্গ, স্কুল অ্যালামনাইর মধ্য থেকে আইডিএলসি এর চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার এবং ইউল্যাব এর ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমান সহ বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহফুজ সাদিক সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। এই বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে তিনি এসএসসি পাশ করেন। স্কুলের ডিবেটিং ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন মাহফুজ। পরবর্তীতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

এক দশকেরও বেশি সময় ধরে মাহফুজ সাদিক আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম বিবিসি,লন্ডন অফিসে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন-এ শিক্ষকতার সাথেও যুক্ত ছিলেন এই বরেণ্য সাংবাদিক। বর্ণাঢ্য কর্মজীবনে ২০২১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ-এর চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাত্র ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আগামী প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে ধারাবাহিকভাবেই যুক্ত আছে। এ পর্যন্ত বিকাশ ৩ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারে ৪ লাখেরও বেশি বই বিতরণ করেছে, যার ফলে ৩৪ লাখেরও বেশি পাঠক সরাসরি উপকৃত হয়েছেন।

এছাড়াও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগও বিগত কয়েক বছর ধরে অব্যাহত রেখেছে বিকাশ।

ZoomBangla iNews

ZoomBangla iNews

inews.zoombangla.com


Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.


Follow ZoomBangla iNews on Google