রবীন্দ্র সরোবরে আজ ‘রইদের গান’ কনসার্ট আয়োজন

রবীন্দ্র সরোবরে আজ ‘রইদের গান’ কনসার্ট আয়োজন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘রইদ’। মুক্তিকে সামনে রেখে সিনেমাটিকে ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। তারই অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ আয়োজন ‘রইদের গান’।

বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া এবং সোহাগস ফ্রিকোয়েন্সি। অনুষ্ঠানে উপস্থিত থাকবে সিনেমাটির পুরো নির্মাণদলও।

এরই মধ্যে ‘রইদ’ সিনেমার ট্রেলার এবং তিনটি গান প্রকাশ করা হয়েছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে।

দর্শক টানতে ফেসবুকে নিয়মিত প্রকাশ করা হচ্ছে ‘রইদের পালা’। এতে সিনেমার নির্মাণকাজ ও গল্পের নানা অজানা দিক তুলে ধরা হচ্ছে। ইতোমধ্যে দুইটি পালা প্রকাশিত হয়েছে।

প্রচারণা বিষয়ে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, রবীন্দ্র সরোবরে আয়োজনের পর আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়েও আমরা যাব। ঈদের ছুটি শুরু হওয়ায় বাকি কার্যক্রমগুলো মুক্তির পরও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ব্যতিক্রমী এক মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রইদ’। সিনেমার মূল কাহিনিতে রয়েছে এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনকথা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান।

গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।

ZoomBangla iNews

ZoomBangla iNews

inews.zoombangla.com


Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.


Follow ZoomBangla iNews on Google