নাটোরে ধর্ষণে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

নাটোরে ধর্ষণে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

নাটোরের বড়াইগ্রামে় এক মাদ্রাসাছাত্রীকে (১৩) বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

এ ঘটনায় আজ সোমবার বিকেলে অভিযুক্ত মালিপাড়া গোয়ালপাড়া এলাকার বাবা সামসুল ইসলাম (৬২) এবং ছেলে আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ মে রাত সাড়ে ১১টায় ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়ানো হয়। এ ছাড়া মেয়ের নামে ৪ শতাংশ জমি লিখে দেওয়াসহ অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রাম প্রধানরা। কিন্তু পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, বাবাহীন ওই শিক্ষার্থীর মা মানসিক প্রতিবন্ধী। গত নভেম্বর মাসে তারা বাবা ছেলে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। পরবর্তীতেও ভিন্ন ভিন্ন সময়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কাউকে বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন তারা। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবা-ছেলেকে সোমবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google