বসুন্ধরা শপিং মলের লেভেল-৫ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

বসুন্ধরা শপিং মলের লেভেল-৫ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর পান্থপথ এলাকার বসুন্ধরা শপিং সিটির লেভেল-৫ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (২৭ মে) বিকেল দিকে মার্কেটের ভেতরে শত শত মানুষের উপস্থিতির মধ্যেই এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা উদঘাটনের চেষ্টা চলছে।

বিস্তারিত আসছে…

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.


Follow Zoom Bangla News On Google