দেশের তরুণদের মাদক, সন্ত্রাস ও উগ্রবাদ থেকে দূরে রাখতে প্রথমবারের মত সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাজেটে অন্তর্ভুক্ত করে একে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যা দেশের শিল্প-সংষ্কৃতি-ক্রীড়াঙ্গনের পাশাপাশি সমৃদ্ধ জাতিগঠন ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই খাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ৩০০ কোটি টাকা। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সৃজনশীল অর্থনীতির সম্ভাবনা এবং এর রূপরেখাও তুলে ধরেন।




