রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক – DesheBideshe

রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক – DesheBideshe


রিজার্ভ বেড়ে ৩৫.৭৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে: বাংলাদেশ ব্যাংক – DesheBideshe

ঢাকা, ১৭ জুন – দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। বর্তমানে রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী ১৬ জুন পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

এর ঠিক আগের দিন অর্থাৎ ১৫ জুন পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৬৩০ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩১ হাজার ৮০ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

মূলত আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী নিট রিজার্ভ গণনা করা হয়ে থাকে যা দেশের অর্থনৈতিক সক্ষমতার অন্যতম সূচক।

এনএন/ ১৭ জুন ২০২৬