বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার এক দশক পর খসড়া চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই আর্থিক কেলেঙ্কারিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।

তালিকায় দেশ-বিদেশের ৩৬ নাগরিক এবং ১৮টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে ফিলিপাইনের ৩৬, বাংলাদেশের ১০, শ্রীলঙ্কার ৮, ভারতের ৪, চীনের ৩, উত্তর কোরিয়ার ২ এবং জাপানের ১টি নাম অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে এই অভিযোগপত্র যাচাই-বাছাই করছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আইনি পরামর্শ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। সুইফট পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেয় অজ্ঞাতনামা হ্যাকাররা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংক রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে। এরপর থেকেই সিআইডি মামলাটির তদন্ত করছে।