ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি।

আরও পড়ুনঃ

তিনি বলেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, ধৈর্য এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন তিনি।