মেসি ভক্ত স্পাইডারম্যান! | চ্যানেল আই অনলাইন

মেসি ভক্ত স্পাইডারম্যান! | চ্যানেল আই অনলাইন

ফুটবল মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে তিনি সিদ্ধহস্ত। তবে এবার নিউ ইয়র্কের আকাশে স্পাইডারম্যানের জালে ঝুলে ভয় পেতে দেখা গেল লিওনেল মেসিকে!

বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’–এর নতুন প্রচারণামূলক ভিডিওতে এমনই ভিন্ন অবতারে হাজির হয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

সিনেমার প্রচারণার ভিডিওতে দেখা যায়, একটি কফিশপে বসে আছেন টম হল্যান্ড, সেখানে এসে মেসি যেন সত্যিকারের স্পাইডারম্যানের খোঁজ করছেন! হল্যান্ড ইংরেজিতে কথা বললেও মেসি স্প্যানিশে উত্তর দেন। ভাষাগত এই বিভ্রান্তি থেকেই তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক মুহূর্ত।

এক পর্যায়ে স্পাইডারম্যান হাজির হয়ে মেসিকে জিজ্ঞেস করেন, তিনি উচ্চতাকে ভয় পান কি না। প্রশ্নটি না বুঝেই মেসি স্পাইডারম্যানের জালে চড়ে নিউ ইয়র্ক শহরের আকাশে উড়তে শুরু করেন। পুরো যাত্রায় ভয় আর বিস্ময়ে চিৎকার করতে দেখা যায় তাকে, যা ভিডিওটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই প্রচারণা একসঙ্গে দুটি বৈশ্বিক আকর্ষণকে সামনে এনেছে, নতুন স্পাইডারম্যান সিনেমার মুক্তি এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের আবহ। একই সঙ্গে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াতারকা মেসিকে যুক্ত করে আন্তর্জাতিক দর্শকদের কাছেও ছবিটির আবেদন আরও বাড়ানোর চেষ্টা করেছে নির্মাতারা।

এদিকে এই সিনেমার প্রচারণার জন্য মেসি কতো পারিশ্রমিক নিয়েছেন, সেটা নিয়েও চলছে আলোচনা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, স্পাইডারম্যানের নতুন ছবির প্রচারণার জন্য মেসি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার!

কী থাকছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তে? ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’তে আবারও পিটার পার্কারের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড। গল্প এগিয়ে যাবে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ এর ঘটনার পর থেকে।

নতুন কাহিনিতে দেখা যাবে, এমন এক পৃথিবীতে বসবাস করছেন পিটার পার্কার, যেখানে কেউ আর তাকে বা তার আত্মত্যাগকে মনে রাখে না। এমনকি তার প্রেমিকা ও ঘনিষ্ঠ বন্ধুও তাকে ভুলে গেছে। ফলে জীবনের সবচেয়ে নিঃসঙ্গ সময়ের মুখোমুখি হতে হয় তাকে।

৩১ জুলাই মুক্তির অপেক্ষায় থাকা ছবিতে আরও অভিনয় করেছেন জেনডেয়া, জেকব ব্যাটালন, স্যাডি সিঙ্ক, লিজা কলন-জায়াস, জন বার্নথাল, মার্ক রাফালো, মাইকেল ম্যান্ডো, ট্রামেল টিলম্যান প্রমুখ। হলা