বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, মুখোমুখি হচ্ছে বড় দলগুলো – DesheBideshe

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, মুখোমুখি হচ্ছে বড় দলগুলো – DesheBideshe


বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, মুখোমুখি হচ্ছে বড় দলগুলো – DesheBideshe

ওয়াশিংটন, ৪ জুলাই – কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ৩২ দলের লড়াই সমাপ্ত হয়েছে। এর ফলে চূড়ান্ত হয়ে গেল আসরের রোমাঞ্চকর শেষ ষোলোর লাইনআপ।

গ্রুপ পর্ব ও শেষ ৩২ এর বাধা পেরিয়ে আর্জেন্টিনা, মিসর ও কলম্বিয়ার মতো দলগুলো নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ধাপে পা রেখেছে। কলম্বিয়া তাদের শেষ ম্যাচে ১-০ ব্যবধানে জয়লাভ করে ষোলোর টিকিট নিশ্চিত করে।

শেষ ষোলোর লড়াইয়ে প্রথম ম্যাচে মাঠে নামবে,

  • কানাডা ও মরক্কো।ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
  • এদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল লড়বে নরওয়ের বিপক্ষে।
  • ফুটবলপ্রেমীদের নজর থাকবে পর্তুগাল ও স্পেনের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির দিকে।
  • এছাড়াও মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড এবং
  • যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বেলজিয়াম।
  • আর্জেন্টিনার লড়াই হবে মিসরের বিপক্ষে এবং
  • সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে কলম্বিয়া।

বাংলাদেশ সময় অনুযায়ী সূচি,

  • ৪ জুলাই রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে কানাডা ও মরক্কো লড়বে।
  • ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মুখোমুখি হবে প্যারাগুয়ে ও ফ্রান্স।
  • ৬ জুলাই রাত ২টায় নিউ ইয়র্কে ব্রাজিল বনাম নরওয়ে এবং
  • একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে।
  • ৭ জুলাই রাত ১টায় ডালাস স্টেডিয়ামে পর্তুগাল বনাম স্পেন,
  • সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম এবং
  • রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে আর্জেন্টিনা ও মিসর মাঠে নামবে।
  • সবশেষে ৮ জুলাই রাত ২টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এস এম/ ৪ জুলাই ২০২৬