নোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘দেবদাস’

নোবিপ্রবি বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রে ‘দেবদাস’

প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২৮ জুন এটি অনুষ্ঠিত হয়।

পাঠ আলোচনায় উপন্যাসটির কাহিনি, চরিত্র, সামাজিক প্রেক্ষাপট ও সাহিত্যিক গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তুলে ধরেন যে ‘দেবদাস’ কেবল একটি প্রেমের গল্প নয়; বরং সমাজের শ্রেণিবৈষম্য, পারিবারিক অহংকার, ভুল সিদ্ধান্ত, আত্মসম্মান, আত্মবিধ্বংসী প্রবণতা ও অপূর্ণ ভালোবাসার এক গভীর প্রতিচ্ছবি।