চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট | চ্যানেল আই অনলাইন

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট | চ্যানেল আই অনলাইন

রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচতলা ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।