১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত | চ্যানেল আই অনলাইন

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত | চ্যানেল আই অনলাইন

টানা বর্ষণে ১১ বছর পর জুলাই মাসে চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের পর জুলাই মাসে একদিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে ২০১৫ সালের ২৫ জুলাই ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা এখনো জুলাই মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হিসেবে রয়েছে।

সাম্প্রতিক এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় পানি জমে জনভোগান্তি বেড়েছে এবং কোথাও কোথাও যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।