সরকার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যুগ্ম-সচিব পদে উন্নীত করা হয়েছে। তাদের পদায়ন ও দায়িত্ব বণ্টন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে জারি করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনের বিভিন্ন ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে এ পদোন্নতি দেওয়া হয়েছে।




