আইস্ক্রিনে লংকা প্রিমিয়ার লীগ | চ্যানেল আই অনলাইন

আইস্ক্রিনে লংকা প্রিমিয়ার লীগ | চ্যানেল আই অনলাইন

শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লংকা প্রিমিয়ার লীগ (এলপিএল)। আর এটি সরাসরি দেখাবে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ৫টি দলের এই টুর্নামেন্ট।

ঘোষণাটি জানিয়ে আইস্ক্রিন জানিয়েছে, “বাংলার বাঘেরা এবার কাঁপাবে লঙ্কার মাঠ! ঘোষণা হয়ে গেল এলপিএল-২০২৬ -এর সময়সূচী! আগামী ১৭ জুলাই থেকে এলপিএল-২০২৬ এর প্রতিটি ম্যাচ লাইভ দেখুন আইস্ক্রিনে!

এই আসরে বাংলাদেশের চারজন ক্রিকেটার অংশ নিচ্ছেন। জাফনা কিংসে খেলবেন সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। গালে মারভেলস-এ মেহেদী হাসান মিরাজ এবংকলম্ব স্ট্রাইকারসে খেলবেন হাসান মাহমুদ।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে এবং রাত ৮ টায়।