একনেক সভায় ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বুধবার ২২ জুলাই বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান।
একনেক সভা শেষে তিনি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমানোসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ ও নির্দেশনা রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার এবং নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কাজ ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে।
জোনায়েদ সাকি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছে সরকার। একই সঙ্গে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) বাস্তবায়নকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা কমাতে একনেক সভায় আলোচনা হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা।




