সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য আবু হেনা রাসেল আর নেই।

আজ বুধবার (২২ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আবু হেনা রাসেল দৈনিক ভোরের কাগজ ও সমকাল-এ অপরাধবিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অপরাধ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুকালে তিনি ক্র্যাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।