ফেসবুক ছেয়ে গেছে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওতে, কেন, ঘটনা কী

ফেসবুক ছেয়ে গেছে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওতে, কেন, ঘটনা কী

সাইবার বুলিং অসহনীয় পর্যায়ে পৌঁছালে বিউটি রানী পাল গত শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি অভিযোগ করেন, ‘আসিফ ইকবাল ইরন’ নামে এক ফেসবুক আইডি থেকে তাঁর নামে বিভ্রান্তিমূলক পোস্ট করা হয়েছে। পাশাপাশি ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি পেজ তাঁর নাম ও রিলস ভিডিও ব্যবহার করে একটি সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদের ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা প্রকৃত ঘটনার সঠিক প্রতিফলন নয়।

জিডিতে বিউটি পাল অভিযোগ করেছেন, স্বল্প সময়ের একটি ভিডিও প্রাসঙ্গিক তথ্য ছাড়া প্রচার করে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।

জিডির বিষয়টি সম্পর্কে জানতে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

তবে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার প্রথম আলোকে বলেন, ওই শিক্ষিকা সাইবার বুলিংয়ের অভিযোগ এনে থানায় জিডি করেছেন।

‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ পেজটি পরিচালনা করেন আসিফ ইকবাল ইরন নামের এক যুক্তরাজ্য প্রবাসী যুবক। তিনি তাঁর ফেসবুকে বিউটির ভিডিওটিকে ‘অশ্লীল অঙ্গভঙ্গির নাচ’ বলে উল্লেখ করেছেন। গতকাল রোববার রাতে এ বিষয়ে জানতে তাঁর ফেসবুক ম্যাসেঞ্জারে কল করলে তিনি সাড়া দেননি। তাই তাঁর বক্তব্য জানা যায়নি।

একটি রিলস ভিডিও আপলোড করায় যেভাবে একজন মেধাবী ও সৃষ্টিশীল শিক্ষককে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করা হলো বা হচ্ছে, এটা দুঃখজনক বলে মন্তব্য করেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক। তিনি বলেন, ওই ভিডিওতে অন্যায় কিংবা অশালীন কিছুই নেই। অথচ একটা মহল অপপ্রচার চালিয়ে বিষয়টিকে জটিল করার অপচেষ্টা করছে।