‘ক্লিন সিটি–গ্রিন সিটি’ গড়তে চার হাজার কোটি টাকা বাজেট, বাস্তবায়নের হিসাবেই বড় প্রশ্ন

‘ক্লিন সিটি–গ্রিন সিটি’ গড়তে চার হাজার কোটি টাকা বাজেট, বাস্তবায়নের হিসাবেই বড় প্রশ্ন

বাজেট বক্তৃতায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, উচ্চাভিলাষী ও বড় অঙ্কের বাজেট না করে বাস্তবায়নযোগ্য ও যৌক্তিক বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে। নগরবাসীর ওপর নতুন করে কর আরোপ বা করের হার বাড়ানো হয়নি। করপোরেশনের নিজস্ব আয় বাড়াতে নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসকের ভাষ্য, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোর বিষয়গুলোকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লিন সিটি–গ্রিন সিটি বাস্তবায়নের একটি ধাপ হিসেবেই এবারের বাজেট তৈরি করা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে মো. আবদুস সালাম বলেন, এই বাজেট শুধু আয়–ব্যয়ের হিসাব নয়, এটি করদাতাদের আস্থা ও করপোরেশনের ওপর অর্পিত দায়িত্বের প্রতিফলন। বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার করেন তিনি।