আশুগঞ্জে ধান চালের বাজারে ধস | চ্যানেল আই অনলাইন

আশুগঞ্জে ধান চালের বাজারে ধস | চ্যানেল আই অনলাইন

দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ধান-চালের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান ও চালের বাজারে ধস নেমেছে।  দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও চালকল মালিকরা। বাজার স্থিতিশীল রাখতে দ্রুত সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।