ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ও গাড়ি ছিনতাই মামলায় ৭ দিনের রিমান্ডে রাসেল

ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ও গাড়ি ছিনতাই মামলায় ৭ দিনের রিমান্ডে রাসেল

রাজধানীর উত্তরায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর এবং ২৫ লাখ ৫০ হাজার টাকা, একটি প্রাইভেট কার ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় মো. রাসেলের (৪০) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ বলছে, তিনি একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত বুধবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি নিয়ে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।