রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে সংসদে

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে সংসদে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি বলেন, আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং তফসিল রেডি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু সম্পন্ন করবো।