কারিগরি ত্রুটি কাটিয়ে রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট – DesheBideshe

কারিগরি ত্রুটি কাটিয়ে রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট – DesheBideshe


কারিগরি ত্রুটি কাটিয়ে রোম থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট – DesheBideshe

ঢাকা, ৯ আগস্ট – ইতালির রোম থেকে কারিগরি ত্রুটি কাটিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ সময় আজ রোববার দুপুর ১২টা ২৪ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছিল। যার ফলে রোম বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন বোসরা ইসলাম। তিনি বলেন যে বিরূপ পরিস্থিতিতে যাত্রীরা যে ধৈর্য দেখিয়েছেন তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কারিগরি ত্রুটি পুরোপুরি সারিয়ে তোলার পর উড়োজাহাজটি উড্ডয়ন করেছে এবং এখন এটি গন্তব্যের পথে রয়েছে।

এনএন/ ৯ আগস্ট ২০২৬