বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি | চ্যানেল আই অনলাইন

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ অসুস্থতার পর মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবাকে শেষ বিদায় জানাতে ইন্টার মিয়ামি ছেড়ে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন লিওনেল মেসি।

জুন-জুলাইয়ে বিশ্বকাপজুড়েই অসুস্থতার সাথে লড়াই করে যাচ্ছিলেন হোর্হে মেসি। শনিবার ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

বাবার মৃত্যুসংবাদ পেয়ে ব্যক্তিগত বিমানে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যার পর স্ত্রী ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হন মেসি। দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশ সময় রোববার ভোর ৫টার পর রোজারিওতে পৌঁছান

হোর্হে মেসির মৃত্যুর খবর পেয়ে মেসির বাড়ি ও সিমেট্রির আশপাশে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-সমর্থকরা। তবে শেষকৃত্যের অনুষ্ঠান নিজের পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের মধ্যে সীমিত রাখা হবে। বাবার শেষকৃত্যের কাজ শেষ করে আবার মিয়ামিতে ফিরে যাবেন মেসি।

হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে মিয়ামি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ রোজারিও সেন্ট্রাল, নিওয়েলস বয়েজসহ অনেক ক্লাব।