আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি | চ্যানেল আই অনলাইন

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি | চ্যানেল আই অনলাইন

আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

তাদের দাবি আদালতের কার্যক্রম সম্পর্কে নাগরিকদের তথ্য পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশের সুযোগ দিতে হবে। নিষেধাজ্ঞা বহাল থাকলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন সাংবাদিক নেতারা।

দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে অবস্থান নেন সাংবাদিকরা। কর্মসূচিতে আইন বিটের সাংবাদিকদের পাশাপাশি ডিইউজে, ডিআরইউ ও সম্পাদক পরিষদের নেতারাও অংশ নেন।