‘পাখি কলোনি’তে গাছ কেটে বাসা-ডিম নষ্টের ঘটনায় বন বিভাগের মামলা

‘পাখি কলোনি’তে গাছ কেটে বাসা-ডিম নষ্টের ঘটনায় বন বিভাগের মামলা

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিভিন্ন পাখির বাসা, ডিম ও ছানা নষ্টের ঘটনায় বন বিভাগের অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার আজাহার আলী তাঁর জমিতে থাকা জলপাই, পিতরাজসহ বিভিন্ন প্রজাতির সাতটি গাছ কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, গাছ কাটার সময় সেখানে থাকা পরিযায়ী শামুকখোলসহ বিভিন্ন পাখির বাসা ভেঙে যায়। এতে পাখির ছানা মারা যায়, নষ্ট হয় ডিম। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনলাইনে ‘গাছ কাটতেই মাটিতে পড়ল শামুকখোলের বাসা, মারা গেল ছানা, ভাঙল ডিম’ শিরোনাম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি বন বিভাগের নজরে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, রামনগর গ্রামের অনেক গাছেই পাখির বাসা রয়েছে। এটি একটি ‘পাখি কলোনি’ গ্রাম। শামুকখোল পাখির বাসা থাকা গাছ কাটার বিষয়টি তিনি দেখেছেন।