শুভ সকাল। আজ ১৭ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ডারউইনে বাংলাদেশের ইতিহাস, চার দিনেই টেস্ট জয়
২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্ট হারায় বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে এল দ্বিতীয় জয়, সেটিও ৯ উইকেটের বিশাল ব্যবধান এবং এক দিনের বেশি সময় হাতে রেখেই। বিস্তারিত পড়ুন…
যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফুরিয়ে গেল জ্বালানি, উত্তাল সাগরে স্পিডবোটের যাত্রীদের যা হলো

আবহাওয়ার সতর্কতা ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন আট যাত্রী। গুপ্তছড়া ঘাট ছাড়ার পরপরই জ্বালানি ফুরিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। উত্তাল সাগরে প্রায় চার ঘণ্টা ভেসে স্পিডবোটটি সীতাকুণ্ডের উপকূলীয় ম্যানগ্রোভ বনে গিয়ে থামে। বিস্তারিত পড়ুন…
শুধু খায়রুল-সাদিয়া নন গোপন প্রেম ছিল আরও অনেকের

দুই বছর আগের কথা। সেই সময় আলোচিত জুটি ছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। অল্প সময়েই দুজনের অভিনীত নাটক আলোচনায় আসে। অভিনয়ের বাইরেও তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যেত। এ নিয়ে শুরু হতো গুঞ্জন। একসময় শোনা যায় তাঁরা প্রেম করছেন। বিস্তারিত পড়ুন…
ভারত সম্পর্কে কোন দেশের মানুষের দৃষ্টিভঙ্গি কেমন, কী ভাবছেন বাংলাদেশিরা

বিশ্বের ৩৬টি দেশের গড়ে ৪৫ শতাংশ মানুষের মধ্যে ভারতকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। ৪১ শতাংশ মানুষের দৃষ্টিভঙ্গি ভারতের অনুকূলে নয়। বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষের ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গি ইতিবাচক নয়। বিস্তারিত পড়ুন…
মিয়ানমারের জান্তাকে কাছে টানার চড়া মাশুল

আঞ্চলিক জোট আসিয়ানের দেওয়া শান্তি পরিকল্পনা মিয়ানমারের জান্তা সরকার প্রকাশ্যে বুড়ো আঙুল দেখাচ্ছে। ঠিক সেই সময়েই প্রতিবেশী দেশগুলো জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া মিন অং হ্লাইংয়ের কূটনৈতিক সম্মান ফিরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন…



