রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান | চ্যানেল আই অনলাইন

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান | চ্যানেল আই অনলাইন

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন‍্য মিয়ানমারে শান্তিপূর্ণ পরিবেশ তৈরির পাশাপাশি দ্রুত ও তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ডিক্যাব ও অক্সফাম এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ২০১৭ সালের পরে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদেরও গণনার আওতায় আনার দাবি তোলেন।