দেশের বাজারে বাড়ল সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা – DesheBideshe

দেশের বাজারে বাড়ল সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা – DesheBideshe


ঢাকা, ২৫ আগস্ট – দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, সকাল ৯টায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা সোমবার ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এনএন/ ২৫ আগস্ট ২০২৬