
চলতি বছর ঈদুল ফিতরে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তারকাবহুল এই সিনেমায় তাদের জুটি প্রথমবার নজর কাড়ে! সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সের পাশাপাশি বিদেশেও ব্যবসায়িকভাবে ব্যাপক সফলতা পায়।
এবার পরিচালনা নয়, তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া নতুন সিনেমায় জুটিবদ্ধ হতে যাচ্ছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার।
সোমবার একটি এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে জানানো হয়, সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।
সিনেমাটির গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে ২০২৪ সালে প্রকাশিত মোহাইমিনুল ইসলাম বাপ্পীর উপন্যাস ‘কানাভুলা প্যারাডক্স’ থেকে।
জানা গেছে, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্নধর্মী যাত্রার মধ্য দিয়ে দর্শকদের পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। ফলে সিনেমাটিতে প্রচলিত গল্পের বাইরে নতুন ধরনের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এনাউন্সমেন্ট ভিডিওটি রাজ-সাবিলা দুজনেই তাদের ফ্যান পেইজে পোস্ট করে লিখেছেন, ভালোবাসার গল্প অনেক হয়েছে। এবার গল্পটা একটু সময়ের সঙ্গে হোক। আসছে ২০২৭ সালের পবিত্র ঈদুল আযহায়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
