সান্তাহারে লাইনচ্যুত বগি উদ্ধার, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – DesheBideshe

সান্তাহারে লাইনচ্যুত বগি উদ্ধার, ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক – DesheBideshe


ট্রেন চলাচল

বগুড়া, ৮ সেপ্টেম্বর – বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সোমবার দিবাগত রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক আনিসুর রহমান জানান যে সান্তাহার স্টেশনে দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেললাইন সচল করা হয়েছে। লাইন মেরামত ও পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ১১টা ৩০ মিনিটে সান্তাহার স্টেশন থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়।

এই দুর্ঘটনার ফলে ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। উদ্ধার কাজ শেষে বর্তমানে এই রুটে রেল যোগাযোগ এখন পুরোপুরি সচল রয়েছে।

এস এম/ ৮ সেপ্টেম্বর ২০২৬