চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনিকের বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও মেসের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মৃত্যুর কয়েক দিন আগে অনিকের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি অনেকটা নীরব ও একাকী হয়ে পড়েছিলেন। তাঁর মুঠোফোনও বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে ঢাকা মেডিকেলে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, ‘স্টুডেন্টরা (শিক্ষার্থী) আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিকেলে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের স্টুডেন্ট আর বেঁচে ছিল না।’
অনিকের গ্রামের বাড়ি সিলেট জেলার শিবপুর উপজেলায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, এটা আত্মহত্যার ঘটনা। মরদেহের ময়নাতদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’