জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার আইডি কার্ডে নাম, জন্মস্থান, বাবা-মায়ের নাম, পেশা কিংবা ঠিকানায় ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। তবে কোন তথ্য সংশোধন করতে হবে, তার ওপর প্রয়োজনীয় কাগজপত্রের ধরনও ভিন্ন হয়। আগে থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া সহজ হতে পারে।
নাম সংশোধনে যেসব কাগজ লাগতে পারে
নামের বানান বা আংশিক সংশোধনের ক্ষেত্রে সাধারণত প্রয়োজন হতে পারে—
এসএসসি, জেএসসি বা পিএসসি সনদ—যা প্রযোজ্য
অনলাইন জন্মনিবন্ধন সনদ
পাসপোর্ট—থাকলে
ড্রাইভিং লাইসেন্স—থাকলে
সন্তানের জন্মসনদ বা শিক্ষাসনদ—থাকলে
কাবিননামা বা বিবাহ সনদ
স্বামী বা স্ত্রীর এনআইডি
সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে এসব নথির পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা প্রয়োজন হতে পারে। প্রয়োজনে নির্বাচন কমিশন সরেজমিন তদন্তও করতে পারে।
