জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, ‘শিক্ষকদের সম্মান জানাতে প্রথম আলো বন্ধুসভা যে সুন্দর আয়োজন করেছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এমন আয়োজন শিক্ষকদের প্রতি সমাজের শ্রদ্ধা ও ভালোবাসাকে আরও দৃঢ় করবে।’
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক উদয় পাল বলেন, ‘শিক্ষকতা জীবনের সবচেয়ে আনন্দের ও সম্মানের একটি অধ্যায়। অবসরজীবনে এসে শিক্ষার্থীদের ও তরুণদের কাছ থেকে এমন সম্মান পাওয়া সত্যিই আনন্দের। প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
অনুষ্ঠানে সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আরিফুল গণি, উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম শেখ, প্রশিক্ষণ সম্পাদক আলহাম উদ্দিন, বন্ধু মো. রুবেল, আব্দুল বারেক, কামরুলসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা




